প্রথম পাতা  

ফেনী সদর উপজেলার ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম

 
 
 
 
ফেনী সদর উপজেলার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ধারণা করা হয় যে, ১০০০ থেকে ১৪০০ খ্রীস্টপূর্বে প্রথম এই এলাকায় মানববসতি গড়ে উঠে। প্রাচীন কালে এই এলাকা সমতট রাজ্যের অন-র্ভূক্ত ছিল । ১৮৭৬ সালে তৎকালীন বৃটিশ সরকার প্রশাসনিক সুবিধার জন্য ফেনী মহকুমা প্রতিষ্ঠা করে। ফেনী সদর উপজেলা ফেনী মহকুমার অন-ভূক্ত ছিল এবং ফেনী মহকুমা পূর্বে নোয়াখালী জেলার অনর্-ভূক্ত ছিল। ১৯৭২ সালে অত্র উপজেলায় ফেনী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৪ সালে ফেনী জেলা প্রতিষ্ঠিত হয়। ফেনী জেলা/উপজেলার নাম করনের দুই/তিন রকম ইতিহাস পাওয়া যায়। কারো কারো মতে পুন্ডুবর্ধনের রাজা বিরাট এর জমিদার ফনী রাজা যার উপর এই এলাকার শাসনভার ন্যসত ছিল তার নামানুসারে এই এলাকার নামকরণ করা হয়েছে। আবার কারো কারো মতে ফেনীর নীচু এলাকা এক সময় প্রচুর কচুরীপানা (সহানীয়ভাবে পেনা নামে পরিচিত) দ্বারা আবৃত ছিল। পেনা থেকেও এই এলাকার নামকরণ হতে পারে। আবার এক সময় এ এলাকা সাপের আবাসসহল ছিল। সাপের হাত থেকে মুক্তি পেতে লোকজন প্রচুর ফনীমনসা গাছ লাগাতো। এ থেকেও এই জেলা/ উপজেলার নামকরণ হতে পারে। আবার ফেনী নদীর (যেটি সাপের মতো সর্পিলাকার গতিতে ফেনী জেলার উপর দিয়ে বয়ে গেছে) নামানুসারেও ফেনী জেলা/উপজেলার নামকরণ হতে পারে।
 
 
 
Site Developed By : ITDF & Hosted by : e-Soft